রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মৃত ব্যক্তিকে কাফন পরানোর নিয়ম

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : কাফন তিন প্রকার—১. সুন্নত কাফন, ২. কেফায়া কাফন ও ৩ প্রয়োজনীয় কাফন।

পুরুষের সুন্নত কাফন হলো—কামিজ, ইজার ও লেফাফা। (মুসলিম, হাদিস : ১৫৬৫, মুআত্তা মুহাম্মদ ২/৮৮)

পুরুষের কেফায়া কাফন হলো, ইজার ও লেফাফা। এর চেয়ে কম করা মাকরুহ।

(বুখারি, হাদিস : ১১৮৬)

পুরুষের জন্য প্রয়োজনীয় কাফন হলো, প্রয়োজনের ক্ষেত্রে যে পরিমাণ কাফন পাওয়া যায়। সেটা শুধু সতর ঢাকা পরিমাণই হোক না কেন। (বুখারি, হাদিস : ১১৯৭)

নারীদের সুন্নত কাফন হলো—লেফাফা, ইজার, কামিজ, ওড়না ও সিনাবন্দ। (আবু দাউদ, হাদিস : ২৭৪৫)

নারীদের কেফায়া কাফন হলো, ইজার, লেফাফা ও ওড়না।

(হেদায়া : ১/৮৯)

নারীদের জরুরি কাফন হলো প্রয়োজনের সময় যতটুকু পাওয়া যায়। উত্তম হলো সিনাবন্দ বক্ষ থেকে রান পর্যন্ত হওয়া। (বুখারি, হাদিস : ১১৯৭)

কাফনের কাপড় সাদা হওয়া উত্তম। (তিরমিজি, হাদিস : ৯১৫, মুসলিম, হাদিস : ১৫৬৩)

ইজার মাথা থেকে পা পর্যন্ত হবে।

(সুনানে কুবরা, হাদিস : ৬৯৩৭, মুআত্তা মুহাম্মদ : ২/৮৮)

লেফাফা ইজার থেকে এক হাত লম্বা হবে। (সুনানে কুবরা, হাদিস : ৬৯৩৭)

কামিজ কাঁধ থেকে পা পর্যন্ত হবে। কামিজে হাতা হবে না। (ইবনে মাজাহ, হাদিস : ১৪৬০)

পুরুষকে কাফন পরানোর নিয়ম হলো—প্রথমে লেফাফা রাখবে, তারপর লেফাফার ওপর ইজার রাখবে, অতঃপর কামিজ রাখবে। এরপর মৃতকে এর ওপর রেখে প্রথমে কামিজ পরাবে।

অতঃপর ইজারকে বাম দিক থেকে চড়ানো, এরপর ডান দিক থেকে চড়ানো। এরপর বাম দিক থেকে লেফাফা মোড়ে দেওয়া, তারপর ডান দিক থেকে লেফাফা মোড়ানো। উভয় দিক থেকে কাফনকে বেঁধে দেওয়া। যাতে কাফন এলোমেলো না হয়ে যায়। (আবু দাউদ, হাদিস : ২৭৪৫, বাদায়ে : ৩/২৫৮)

নারীদের কাফন দেওয়ার পদ্ধতি হলো—প্রথমে লেফাফা বিছাবে। লেফাফার ওপর ইজার, তার ওপর কামিজ বিছাবে। প্রথমে কামিজ পরাবে। চুলগুচ্ছকে দুই ভাগ করে সিনার দুই পাশে কামিজের ওপর রেখে দেওয়া। এরপর ওড়না মাথার ওপর রাখা। ওড়না পেঁচানোও যাবে না, বাঁধাও যাবে না। বরং শুধু রেখে দিতে হবে। এরপর ইজারকে প্রথমে বাম দিক থেকে, তারপর ডান দিক থেকে পেঁচিয়ে সিনার দিক থেকে বেঁধে দেওয়া। অতঃপর লেফাফা পেঁচিয়ে দেওয়া। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৩/২৫২, ২৬৪, আবু দাউদ ২৭৪৫)

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit