শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আবদুল হামিদের দেশ পালানো, সরকারের বড় ব্যর্থতা : সারজিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৪ Time View
ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন, এটা সরকারের বড় ব্যর্থতা। এ জন্য সরকারের প্রধান উপদেষ্টা ও ড. আসিফ নজরুলকে জবাবদিহি করা উচিত।বৃহস্পতিবার (৮ মে) বিকেলে তার নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বারো আউলিয়ার মাজারে ওরশ উপলক্ষে মেলা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে আব্দুল হামিদ একজন। ক্ষমতার অপব্যবহার করে তিনি যা যা করেছেন তার অনেক উদাহরণ রয়েছে।

তিনি বলেন, হাজারো শহীদ ও অর্ধলক্ষ আহতের রক্তের ওপর এই সরকার দাঁড়িয়ে আছে, অন্তর্বর্তীকালীন সরকার অথবা ড. মুহম্মদ ইউনূসকে এটা ভুলে গেলে চলবে না। এই সরকার এখন পর্যন্ত একটা হত্যা মামলার বিচার করতে পারেনি। এখন পর্যন্ত একটা মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে পারেনি।

এগুলো না করার পূর্বে নির্বাচনের কথা বললে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু মৌলিক সংস্কার চাই।

জনগণের রায় ছাড়া মানবিক করিডর নয় বলে মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় অবহেলা করছে।

পার্বত্য চট্টগ্রামের মতো জায়গায় করিডর দেওয়ার পূর্বে এ দেশের জনগণ ও রাজনৈতিক দলের রায় লাগবে। এর পূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি করিডরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে, বিভিন্ন দেশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢুকেছে। এই সুযোগ আমরা বাংলাদেশে হতে দেব না। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit