শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পানিতে ডুবে মো.ইয়াছিন(৪) ও ইয়াছিন আলিফ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানাউল্ল্যা ও পশ্চিম চর জুবলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।ইয়াছিন উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরপানাউল্ল্যা গ্রামের মো.আব্দুল মান্নানের ছেলে এবং আলিফ চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের মো.ইউসুফের ছেলে।   

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ইয়াছিন বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে সন্দেহ হলে পুকুর পাড়ে যান। আত্মীয়স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পুকুরের পানি থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করেন তারা। অপরদিকে, দুপুর সোয়া ১টার দিকে আলিফের মা পারিবারিক কাজে ব্যবস্ত ছিল। ওই সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।  

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit