রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

চৌগাছায় আওয়ামীলীগ নেতাদের নিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৩ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আওয়ামীলীগ নেতাদের নিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার ( ৮ মে) দুপুরে ২০২৫ সালের উপজেলা খাদ্যগুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। চৌগাছা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুল আলিম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জামাল উদ্দীন প্রমুখ।
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, চলতি মৌসুমে ১৩১৪ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি দরে এবং ৬৪৮ মেট্রিক টন চাল ৪৯ টাকা দরে সরকারিভাবে সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম আগস্ট পর্যন্ত চলমান থাকবে। উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম বলেন, অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ব্যাপারে আমি কিছুই জানিনা। চৌগাছায় এ ধরনের কিছু কর্মকর্তা রয়েছে যারা পতিত সরকারের নেতা-কর্মীদের মদদ দিচ্ছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা বলেন, আব্দুল আলিম ও জামাল উদ্দীন আওয়ামীলীগ করেন কিন্তু তারা মিলার হিসাবে অনুষ্ঠানে এসে ছিলেন।
কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit