শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

লালমনিরহাট সদর থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মমতাজ সাদ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের  অতিরিক্ত সচিব-পুলিশ ও এনটিএমসি-আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লালমনিরহাট সদর থানা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে জননিরাপত্তা বিভাগের  অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লালমনিরহাট সদর থানায় আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীর নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পুলিশ জানায়, পরিদর্শনকালে অতিরিক্ত সচিব থানার বিভিন্ন রেজিস্টার ও রেকর্ড পর্যবেক্ষণ করেন। এছাড়াও সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন ও মূল্যবান পরামর্শ দেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই পরিদর্শন শেষে সদর থানার পক্ষ থেকে তাকে  সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের সাথে তিনি মত বিনিময় করে। সংবাদমাধ্যম কর্মীরা তাকে সদর থানার অবকাঠামোগত বিভিন্ন সমস্যা ও সেবাগ্রহীতাদের বসার জায়গার অপ্রতুলতার বিষয়টি জানান। 

উল্লেখ্য, অতিরিক্ত সচিব-পুলিশ ও এনটিএমসি- আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ একদিনের সফরে লালমনিরহাটে এসেছেন। সদর থানা পরিদর্শনের পর সিভিল সার্জন কার্যালয়ে অ্যাডভোকেসি ওয়ার্কশপ অন হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেসড ভায়োলেশন (জিভিবি) শীর্ষক কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে যোগদান করেন।

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /রাত :৮০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit