বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

চৌগাছায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, অভিযানে আটক ৭

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৯ Time View
এম এ রহিম , চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় বুধবার (৭ মে) বিকেলে অভিযানে নেমে ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী।

আটককৃতরা হলেন, উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তার ছেলে লাল্টু (২৬)।

চৌগাছা থানা সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) রাত ১২টার দিকে পুলিশের সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়, যার নম্বর-৭। মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০৫ জনসহ মোট ১৪১জনকে এজাহারভুক্ত করা হয়। 

এরপর বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, ডিবি ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানে ৭জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। অপরাধীদের শনাক্ত করে আটক করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত আসামি সিয়ামকে গ্রেপ্তারের সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit