বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮, মৃত্যু ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা সূত্রে জানা গেছে, ৭ মে ২০২৫ তারিখ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮০টি হজ ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী,  চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,২০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে।
 
এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়া মোট হজযাত্রীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন। তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী। আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। তারা সবাই সৌদি আরবে স্বাভাবিক ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 
হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫টি ফ্লাইট। হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল ২০২৫, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে ২০২৫।
 
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং তা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit