শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

 কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল  

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো.তানিম (১৯) এক হাজতি পালানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে ২৮ সেকেন্ডের এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। হাজতি তানিম নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার মজিব শেখের ছেলে।  

জানা যায়, গতকাল মঙ্গলবার ৫৪ ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠায় আদালত। বুধবার দুপুরের দিকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে উপরে উঠে যায়। তবে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দুই দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে যায়।  

যোগাযোগ করা হলে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠে এটা সত্য। ওই হাজতি মানসিক ভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit