শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নোয়াখালীতে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ  

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে (৬৫) এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার (৭ মে) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাশেম একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানান, কাশেমের তিন মেয়ে, সবাই বিবাহিত, কোন ছেলে নেই। তিনি স্ত্রী নিয়ে একা বসবাস করতেন। এ কারণে প্রতিবেশী সোলেমান মোল্লা বাড়ির হানিফ ও তার ভাইয়েরা কাশেমের সাথে গায়ের জোর দেখিয়ে চলত। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে কাশেমের বাড়ির আম গাছের ঢাল তার সীমানার বাহিরে গেছে বলে জানায় হানিফ।

ওই সময় গাছের ঢালকাটা নিয়ে কাশেমের সাথে হানিফের কথা কাটাকাটি হয়। বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হয় কাশেম। তখন ঢাল কাটা নিয়ে বিরোধের জের ধরে হানিফসহ তার ভাই মিঠু,হোরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় পেলে যায়। একপর্যায়ে তার কান দিয়ে রক্ত বের হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।  

বিষয়টি নিম্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। সকাল বেলা মারধর করছে। কোন ভাবে আহত হয়েছে, বয়স্ক মানুষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোসণা করে।  মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit