বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‘অপারেশন সিঁদুর’, অভিযান নিয়ে যা জানাল ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। খবর বিবিসির।

ভারত সরকারের দাবি, এসব ঘাঁটি থেকে ভারতের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং উত্তেজনা উসকে দেওয়ার উদ্দেশ্যে নয়। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি।’ ‘লক্ষ্য নির্ধারণ এবং অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে’—বলা হয়েছে বিবৃতিতে।

ভারত জানায়, গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার জবাবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই হামলায় নিহত হন বেশ কয়েকজন বেসামরিক পর্যটক। ভারত এর জন্য পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই দায়ী করছে।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য কেবল সন্ত্রাসবাদবিরোধী অবকাঠামো ধ্বংস করা।

এদিকে, ভারতের এই অভিযানের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এক মুখপাত্র বলেন, “এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।”

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৫, /সকাল ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit