স্পোর্টস ডেস্ক : শিগগিরই বাংলাদেশের ফুটবলে যোগ হচ্ছে নতুন একটি নাম। কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে কানাডার ফুটবল ফেডারেশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন। তার পাসপোর্টও তৈরি হয়েছে। এখন শুধু ফিফার ক্লিয়ারেন্সের অপেক্ষা। তবে তার আগেই কানাডিয়ান লিগ থেকে দারুণ এক সুখবর পেয়েছেন সামিত।
এদিকে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের আগেই সামিতকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক্ষেত্রে দ্রুত সব আনুষ্ঠানিকতা শেষ করার জন্য এখন পুরোদমে কাজ করছে সংস্থাটি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের জোয়ার বইছে। জামাল ভূঁইয়া-তারিক কাজীদের দিয়ে এই ধারা শুরু হলেও হামজা চৌধুরী বাংলাদেশ দলে নাম লেখানোর পর আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা আগ্রহী হচ্ছেন। সামিত নিজেও বলেছেন, বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হামজাকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০০