বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

ধর্ষণের শিকার সেই লামিয়ার মায়ের কাউন্সেলিংয়ের আদেশ আদালতের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীতে ধর্ষণের শিকার ও আত্মহত্যা করা জুলাই শহিদ কন্যা লামিয়ার মা রুমা বেগমের মানসিক বিপর্যয় রোধে সাইকোসোশ্যাল কাউন্সেলিং নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এ আদেশ দেন। আদালতের আদেশনামা সূত্রে জানা যায়, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন লামিয়ার মায়ের মানসিক ট্রমার বিষয়টি আদালতকে অবহিত করেছেন। 

ওসি জানিয়েছেন, লামিয়ার ধর্ষণের শিকার হওয়া ও আত্মহত্যা করার পর মানসিকভাবে বিপর্যস্ত মা রুমা বেগম। গত ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য তার সাইকোথেরাপি প্রয়োজন।

বিষয়টি আমলে নিয়ে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্র অথবা অন্য কোনো কেন্দ্রের কর্মকর্তাকে দিয়ে লামিয়ার মায়ের কাউন্সেলিং নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন আদালত। 

আদালতের আদেশে বলা হয়েছে- সাইকোসোশ্যাল কাউন্সেলর এই আদেশ প্রাপ্তির পর দ্রুত দুমকি থানার ওসির সঙ্গে সমন্বয় করে লামিয়ার মা রুমা বেগমের বাড়িতে বা উপযুক্ত স্থানে কাউন্সেলিং করবেন। একইসঙ্গে কাউন্সেলিং শেষে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যয়নপত্রসহ বিষয়টি আদালতকে অবহিত করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিন ও দুমকি থানার ওসি মো.জাকির হোসেন আদালতের আদেশের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit