রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ৭জন শিক্ষার্থীকে নগদ টাকা, ক্রেস্টসহ সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়।

মঙ্গলবার (৬ মে) দুপুরে চররপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো.জাহাঙ্গীর। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মো.মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির সদস্য ডা:এ.এন.এম মনিরুজ্জামান,অনুপম মজুমদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল মুখী। তাদের পড়ালেখা মুখী করতে ১০টি ক্যাটাগরিতে মাসিক মূল্যায়নে পুরস্কৃত করা হচ্ছে। এমন আয়োজন ইতিবাচক এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলবে। একই সাথে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোনিবেশ করলে সমাজে মাদক সেবন ও সামাজিক অপরাধ কমে আসবে।

সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম তাসলিমা আবেদা,আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুন নাছির, অভিভাবক সদস্য মো.ইকবাল হোসাইন প্রমূখ।      

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit