বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার

আইসিসির কাছ থেকে সুখবর পেলেন মিরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্ট হেরে যাওয়ার পর বেশ বিপদেই পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে বিব্রতকার সিরিজ হারের হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে সামনে থেকে লড়াই করেন এই অলরাউন্ডার। দলকে এনে দেন স্বস্তির জয়। সেই লড়াকু পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ। এ তালিকায় তার সঙ্গে থাকা অপর দুইজন পেসার। তারা হলেন- জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সিলেটে দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট শিকার করেন মিরাজ। তাতে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। তবে তার এমন পারফরম্যান্সের পরও দলের হার কিছুটা হলেও ব্যক্তিগত প্রাপ্তিকে মলিন করেছিল।

তবে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ঠিকই ব্যাটে-বলে ঝলক দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে হাঁকিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে টানা ৫ উইকেট শিকার করে ইনিংস ব্যবধানে জয় এনে দেন দলকে। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ।

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit