বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য, ৭৯ জন বৃত্তিপ্রাপ্ত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল জেলায় এবার শীর্ষে অবস্থান করেছে। রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফলে শিবরাম আদর্শ পাবলিক স্কুল থেকে এ বছর মোট ৭৯  জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল মেধা তালিকায রয়েছে ৩৪ জন ও সাধারণ গ্রেডে ৪৫ জন।

বরাবরের মতো এবারেও লালমনিরহাট জেলায় এ চমকপ্রদ সাফল্য অর্জন করে আলোড়ন তৈরি করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুল। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানজুড়ে বইছে আনন্দের বন্যা। সোমবার (৫ মে) দুপুর ১২ টায় এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ২০২৪ সালের ফলাফল প্রকাশ করা হয়।

মোট ৭৯ জনের এই অসাধারণ অর্জনে প্রতিষ্ঠানটির পরিচালক মো.রাশেদুল ইসলাম রাশেদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো লালমনিরহাট জেলার জন্য গর্বের। শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সহপাঠীরা। তাঁরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীর পথচলায় সাহস ও প্রেরণা জোগান। শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে।

পরিচালক রাশেদ আরও জানান, এই সাফল্য আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। শিবরাম আদর্শ পাবলিক স্কুল ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় বলেন, এসোসিয়েশন থেকে বৃত্তির ব্যবস্থা করায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে। এটি চালু রাখতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিবরাম আদর্শ পাবলিক স্কুলসহ বেশ কিছু কিন্ডার গার্টেন ভাল জায়গায় রয়েছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit