শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ফুলবাড়ীর অ¤্রবাড়ী গ্রামে জমিজমার বিরোধ করে প্রতিপক্ষরা কলাবাগার কেটে ফেলেন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ী গ্রামের মোঃ ফজলার রহমান মুন্সির লাগানো কলার বাগান কেটে ফেলেন প্রতিপক্ষ শ্রী বিজয় চন্দ্র মন্ডল গংরা।

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মৃত কিয়াম উদ্দীন এর পুত্র মোঃ ফজলার রহমান মুন্সির ফুলবাড়ী থানায় গত ০৫/০৫/২০২৫ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌরসভা এলাকার শ্রী বিজয় চন্দ্র মন্ডল (৭৫) পিতা মৃত জতিশ চন্দ্র মন্ডল; শ্রী দেবাশীস চন্দ্র মন্ডল (৫৭), শ্রী বিজয় চন্দ্র মন্ডল সর্ব সাং-দক্ষিণ চকচকা হিন্দুপাড়া; মোঃ মোস্তাকিম (৩৫), পিতা: মৃত টরু সাং-চকচকা তেলিপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর গংরা অম্রবাড়ী মৌজার জেএল নং-৬৫, খতিয়ান নং-১৪৩, দাগনং-এস ৩০৯, রকম-ডাঙ্গা, জমির পরিমান ৫২ শতকের মধ্যে ২৬শতক জমি মোঃ ফজলার রহমান মুন্সির পিতা কিয়াম উদ্দীন মুন্সির ক্রয়কৃত সম্পত্তি। যাহার দলিল নং-৫৭৩১, তারিখ: ২২/০৩/১৯৬৯। কবলা খরিদ সূত্রে ভোগ দখল করে আসছেন।

পিতার মৃত্যুরপর ওয়ারিশ সূত্রে মোঃ ফজলার রহমান মুন্সি ঐ জমির মালিক। টাকার প্রয়োজন হওয়ায় মৃত আকবর আলীরপুত্র মোঃ শুকুর আলীর নিকট বাৎসরিক বর্গা চাষের জন্য রেখে দেন। বর্গা চাষি শুকুর আলী ঐ জমিতে ২৮০টি কলার গাছ রোপন করেন এবং জমির মোটা আইল এর উপরে আম গাছ রোপন করে চাষাবাদ করে আসছেন। উল্লেখ্য ব্যক্তিরা ১০-১২ জন লোকজন নিয়ে গিয়ে লাঠিশোটা হাতে নিয়ে কলার গাছ ও আম গাছ কেটে ফেলেন গত ০৩/০৫/২০২৫ইং তারিখে রাত্রী আনুমানি সাড়ে ৯টায়। মোঃ শুকুর আলী বাড়ীতে যাওয়ার পথে গাছ কাটার শব্দশুনে এগিয়ে গেলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় সে চলে আসে।

মোঃ ফজলার রহমান মুন্সি জানান, শ্রী বিজয় চন্দ্র মন্ডল জাল কাগজ সৃষ্টি করে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন। বর্তমান বহু মামলা আদালতে চলমান রয়েছে। উক্ত জমির বিষয়ে শ্রী বিজয় চন্দ্র মন্ডল ২০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৮৪/১০ অন্য। উক্ত মোকদ্দমা গত ২৩/১১/২০১৬ইং তারিখে বিজ্ঞ আদালত মোঃ ফজলার রহমান মুন্সির পক্ষে রায় প্রদান করেন।

জমির মালিক মোঃ ফজলার রহমান মুন্সি জানান, কলা বাগান কেটে ফেলার কারণে প্রায় ৪লক্ষ টাকা ক্ষতিসাধন হয়। এই ঘটনায় মোঃ ফজলার রহমান মুন্সি ০৩জন কে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার এসআই কমলা কান্ত রায় জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit