শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নোয়াখালীতে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদরের কালাদরাপ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেরার কালাদরাপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী আমিন উল্যাহ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। কালাদরাপ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বান্যারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন মাজেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কালাদরাপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভপতি মো.ইব্রাহিম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুজ জাহের, সাংগঠনিক সম্পাদক আবুল  কালাম মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল, যুগ্ম আহ্বায়ক মো.রাশেদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহমুদুর রহমান মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক করিম উদ্দিন চৌধুরী বাবু, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সোহরাব হোসেন, সহসভাপতি আজগর হোসেন সুমন, সহসভাপতি মো.রায়হান, সাধারণ সম্পাদক জাফর হোসেন, আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাসেল মাহমুদ প্রমূখ।  সভায় বক্তারা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। একই সাথে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

উল্লেখ্য, গত শুক্রবার ২ মে দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির প্রকল্পের ১১১ মিটার এইচবিবি সলিং সড়ক নির্মাণে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে ওই এলাকার আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরো কয়েকজন অতর্কিতভাবে ছাত্রদল নেতা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৫, /বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit