মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামায়ের’ মৃত্যু

আলি হায়দার ,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৯ Time View
আলি হায়দার ,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :  ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক মো. গোলাম কবিরের ছোট মেয়ে জামায় সিভিল ইঞ্জিনিয়ার সাব্বির হোসাইন (২৫) আর নেই। তিনি ৪ মে রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের একটি শিশু সন্তান, বাবা-মা, শ্বশুর-শাশুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দাফন ৪ মে রাত ৯টায় ঘোড়াদহ কেন্দ্রীয় কবরস্থানে সম্পন্ন হবে।
সাব্বির হোসাইন পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের মোঃ বিল্লাল খানের সন্তান। তিনি ভোলাহাট উপজেলার সাংবাদিক মো. গোলাম কবিরের ছোট মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সংসার করছিলেন। গত ২২ এপ্রিল ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে তাঁর ব্রেইন টিউমারের অপারেশন করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন।

তাঁর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছে মরহুমরে শ্বশুর মো. গোলাম কবির, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।সাব্বির হোসাইনের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৫, /বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit