শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

উত্তেজনা বাড়িয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তেজনা বাড়িয়ে ভূমি থেকে ভূমিতে ৪৫০ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ইনডাস্ট মহড়ায় শনিবার প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়। দেশটির মিলিটারি মিডিয়া উইংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জিও নিউজ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এটি উৎক্ষেপণ করা হয়। 

আইএসপিআর আরও জানিয়েছে, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার, পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা। এ কাজে অংশগ্রহণকারী সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির।

এর আগে, বৃহস্পতিবার কাশ্মীরের পাহেলগাঁওয়ের হামলার জেরে সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালায় পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর সূত্র তখন জানিয়েছিল, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন।

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit