সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (পহেলা মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার আশানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর বাড়ি ফরিদপুর জেলার গজারিয়া উপজেলায়।

জানা যায়, ৪ বোনের মধ্যে সবার ছোট ছিল ওই শিক্ষার্থী। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তার সহপাঠীদের সূত্রে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৬ষ্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী। পরে তাকে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করলে পাকস্থলীতে আলসার ধরা পড়ে। এসময় ডাক্তার তাকে অপারেশনের পরামর্শ দিলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর করা হয়।

পরে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা মাধ্যমে তার পাকস্থলীতে ক্যান্সার সনাক্ত হয়। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করে পাকস্থলীর ৬০% কেটে বাদ দেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শে কেমোথেরাপি চলতে থাকে। তার কিছুদিন পর ওই শিক্ষার্থী একটু সুস্থ হয়ে উঠলে পুনরায় পড়ালেখা শুরু করেন। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে আবার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে থাকে তার।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিম্মির মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বিভাগটির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জিম্মি একজন অধম্য মেধাবী শিক্ষার্থী ছিল। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তার পাকস্থলীতে ক্যান্সার সনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলে পুরণায় পুরো উদ্যমে লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিল সে। কিন্তু আজ সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। তার মতো এমন এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা এবং আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit