সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নওগাঁয় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪৮ Time View
নওগাঁ প্রতিনিধি : ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস। বৃহস্পতিবার  সকালে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিকুর রহমানসহ শ্রমিক  নেতারা। এছাড়াও রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৫,/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit