শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র‌্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির মোঃ আলআমিন সরদার (৩০) কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে।

ওসি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিন গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) তাকে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit