মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বৈভবের স্বপ্নপূরণে ৩ ঘণ্টার বেশি ঘুমাতেন না মা, বাবা ছেড়েছিলেন কাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে আইপিএলে অভিষেক হয়েছিল ভারতের বৈভব সূর্যবংশীর। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেকেই নিজের ঝলক দেখিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের। বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেই ম্যাচে রাঙিয়েছিলেন নিজেকে।

তবে গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ১৭ বলে অর্ধশত রান করে আইপিএলে কনিষ্ঠতম হিসেবে কীর্তি গড়েন তিনি। এরপর রশিদ খানকে ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন বৈভব। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। যা ভারতীয়দের মধ্যে রেকর্ড। বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের, যিনি ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন।

এবার জানা গেলো বৈভবের স্বপ্নপূরণে তার মা-বাবার আত্মত্যাগ। ভারতীয় একটি গণমাধ্যমে বৈভব জানিয়েছেন, তার প্র্যাক্টিসের জন্য রাত এগারোটায় ঘুমোতে যাওয়ার পরেও রাত ২টায় উঠে পড়তেন তারা মা। সর্বোচ্চ ৩ ঘণ্টা ঘুমাতেন তিনি। এরপর উঠে তার জন্য খাবার তৈরি করতেন যাতে সে ঠিকসময়ে এবং ঠিকভাবে প্রাকটিস করতে পারেন।

এছাড়া তিনি আরও জানান, তার বাবা নিজের কাজ ছেড়ে দিয়েছিল শুধু তার পাশে থাকবে বলে। বাবার কাজ সামলাতো তার বড়ভাই। অনেক কষ্টে সংসার চললেও বাবা তাকে সবসময় উৎসাহ দিত।

তাই ক্রিকেট দুনিয়া নাড়িয়ে দেয়া ইনিংস খেলার পরেও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি এই তরুণ ক্রিকেটার। বলেন, কঠোর পরিশ্রমেরই এসেছে এমন পুরস্কার। ‘আমি যতটুকু সাফল্য পেয়েছি, সেটা আমার বাবা-মায়ের জন্য’ বলেও উল্লেখ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit