আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রীসভার এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। ডেইলি হুররিয়াত নিউজ, আনাদোলু এজেন্সি
গাজায় ইসরাইলের নৃশংসতার নিন্দা করে এরদোয়ান বলেন, রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাজায় কিছু অর্জন সম্ভব নয়। এখন স্বীকার করতে হবে যে, আরও রক্ত ঝরিয়ে, আরও শিশু হত্যা করে, মানুষকে অনাহারে, পিপাসায় ও ওষুধহীন রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন অসম্ভব। তিনি বলেন, তুরস্ক কোনো সংঘাত চায় না। আমরা যা কিছু বলি, তা সব জাতির শান্তি, নিরাপত্তা ও সহাবস্থানের জন্য বলি।
ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব।এ সময় ইরানের বন্দর আব্বাস শহরের কাছে একটি বন্দরে বিস্ফোরণে নিহত অন্তত ৭০ ইরানির প্রতি শোক প্রকাশ করেন এই নেতা। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা হ্রাস হোক সেই কামনাও করেন।
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ১০:১২