সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুই পুত্রবধূকে নিয়ে মে’র প্রথম সপ্তাহে ফিরতে পারেন বেগম জিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির সূত্রটি জানিয়েছে, আগামী ৩ মে যুক্তরাজ্য থেকে রওনা হয়ে ৪ মে ঢাকায় পৌঁছার কথা রয়েছে বিএনপি নেত্রীর। এবার তার সঙ্গে দেশে ফিরতে পারেন দুই পুত্রবধূ বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। তেমনটি হলে প্রায় ১৭ বছর পর দেশে ফিরবেন ডা. জোবায়দা রহমান।

চলতি বছরের ৭ জানুয়ারি ঢাকা ছাড়েন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত লাখো মানুষের ঢল নেমেছিল নেত্রীকে বিদায় জানাতে। এ সময় সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

৮ জানুয়ারি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার মা বেগম জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। ছেলেকে সাত বছর পর কাছে পেছে জড়িয়ে ধরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। চার মাস ধরে লন্ডন ক্লিনিক ও ছেলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ৪ মে ঢাকায় ফেরার কথা বেগম জিয়ার। এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরতে কাতার অ্যাম্বাসির কাছে আবেদনও জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

এদিকে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit