মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

সেঞ্চুরি করেও ইনিংস বড় না করার আক্ষেপ সাদমানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় ৭ বছরের টেস্ট ক্যারিয়ার সাদমান ইসলামের। ক্যারিয়ারের এই সময়ে তার ঝুলিতে সেঞ্চুরি আছে মাত্র দুটি। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারে টেস্টে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। 

সাদমানের সেঞ্চুরিতে বাংলাদেশের প্রায় আড়াই বছরের অপেক্ষা ফুরোলো। ২০২২ সালের ডিসেম্বরের পর তিন অঙ্কের দেখা পেলেন বাংলাদেশের ওপেনার। সবশেষ চট্টগ্রামেই শতরানের ইনিংস খেলেছিলেন অভিষিক্ত জাকির হাসান। 
 
টেস্টে একাধিক সেঞ্চুরি করা টাইগারদের তৃতীয় ওপেনার সাদমান ইসলাম। টেস্টে ওপেনাররা মোট ২০টি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে তামিম ইকবাল একাই করেছেন ১০টি। একাধিক সেঞ্চুরি আছে ইমরুল কায়েসেরও।   
 
দারুণ এক সেঞ্চুরি করেছেন। ১২০ রান করার পরেও সাদমান বললেন, নিজের ইনিংসটা আরও বড় করা যেত। ‘ইনিংসটা বড় করা যেত, ভালো পজিশন থেকে পিছিয়ে গেছি। ভালো পার্টনারশিপ হলে কাল আবার ভালো হয়ে যাবে।’ 
 
ভালো করার চেষ্টা করেছেন সাদমান। এমন ইনিংস খেলে অবশ্য অসন্তুষ্ট নন তিনি। ‘চেষ্টা করেছি দলকে যতটুকু দিতে, পেরেছি। সন্তুষ্ট। যেভাবে ব্যাটিং করেছি, সামনে টপ অর্ডারে আরও ভালো ইনিংস দেখা যাবে। সামনে কামব্যাক করবো।’  
শেষ বেলায় এসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টাইগারদের মিডল-অর্ডার। সাদমান মনে করেন, শেষ বেলায় এসে ভালোভাবে সামলানো যেত। ‘বেটার সামলানো যেত শেষ বেলায়। ৩ টা উইকেট বেশি হারিয়েছে৷ ওইটা না হলে ১০০+ রানের লিড হতো। উইকেট দ্রুত না গেলে আরও ভালো অবস্থানে থাকতাম। রিভিউ নেয়নি কারণ শান্ত মানা করেছিলো।’
 
আগামীকাল তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে তাদের কাছ থেকে ভালো কিছুই আশা করছেন সাদমান। ‘মিরাজ-তাইজুলের কাছ থেকে ভালো পার্টনারশিপ চাই। বোলাররা ভালো বল করলে ভালো কামব্যাক করবো। গতকাল (২৮ এপ্রিল) আর আজ সেইম মনে হইছে উইকেট।’ 
 
অনেকটা আচমকা টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। ডিপিএলে ভালো পারফর্ম করার কারণেই তাকে দলে নেয়া হয়েছে। অনেকে বলেছিলেন, সাদা বলে ভালো পারফর্ম করে হঠাৎ করে লাল বলে ভালো খেলতে পারবে তো বিজয়? তবে বিজয় ডিপিএলের সেই ধারাবাহিকতা কিছুটা ধরে রেখেছেন লাল বলেও। ওপেনিংয়ে নেমে ১১৮ রানের জুটি গড়েছেন সাদমানের সঙ্গে। নিজে খেলেছেন ৮০ বলে ৩৯ রানের ইনিংস। বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন বিজয়। সাদমানও বললেন তেমনটাই, ‘বিজয় স্ট্রাগল করেছে মনে হয়নি।’
 
সাদমান বলছেন, আলাদা পরিকল্পনা নয়, ইতিবাচক হয়েছেন ম্যাচ পরিস্থিতি দেখে, ‘এমন কোনো (ইনটেন্ট) নিয়ে ব্যাটিং করি না। অবশ্যই সুযোগ এলে বাউন্ডারি মারার চেষ্টা করি। কখন কীভাবে খেলতে হয়, মাঠে বল যে রকম আসে, মেরিট অনুযায়ী খেলি।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit