মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আশুলিয়ায় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ টাকা চুরি

মো: মশিউর রহমান,আশুলিয়া, ঢাকা
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ Time View
মো: মশিউর রহমান,আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একটি বাড়ীর জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ ১৭ হাজার টাকা চুরি হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ।মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর পরিবার গণমাধ্যমকর্মীদের কাছে এবিষয়ে তথ্য দেন। এরআগে শনিবার (২৬ শে এপ্রিল) বিকাল ৩.৩০ থেকে রাত ৯টার মধ্যে  আশুলিয়ার গাজিরচট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এঘটনায় থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগীর ছেলে রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বাবা একজন গ্রীস প্রবাসী। আমরা দুই ভাই ও দুই বোন। বোনেরা তাদের শশুর বাড়িতে থাকে। ২৩শে এপ্রিল আমার দাদা মারা যায়। এই খবর শুনে আমার মা এবং বড় ভাই কুমিল্লায় চলে যায়। আর আমি বাড়িতে ছিলাম। ২৬ শে এপ্রিল (শনিবার ৩.৩০ মিনিটের সময়)  প্রাইভেট পড়তে যাই। সেখান থেকে আমার বাসায় ফিরতে একটু দেরী হয়। এ সময়ের মধ্যে আমার মা কুমিল্লা থেকে রাত ৯টার সময় বাসায় ফিরে আসেন। এরপরে আমার মা আমাকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলে। আমি দেরী না করেই বাসায় চলে আসি। এসে দেখি দুই রুমের দুই জানালার গ্রীল কাটা এবং আলমারির দরজা আলাদা করা ও ওয়ার্ড ড্রোপ এর ড্রয়ারের তালা ভাঙা দেখতে পাই।
পরে কাছে গিয়ে দেখি, আমার বড় বোন জামাইকে ইতালি পাঠানোর জন্য ৭ লাখ ১৭ হাজার টাকা আলমারিতে রাখা ছিলো। ওই টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নেই। সব চুরি হয়ে গেছে। পরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) মো: নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। এর প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ঘটনা উদঘাটন করার জন্য, যা যা করা দরকার, তাই করবো।
কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit