সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ Time View

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই-লিগাল এইড পাশে আছে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্যে ২৮ এপ্রিল সোমবার সকালে শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সোলায়মান এর নেতৃত্বে র‌্যালি শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা লিগ্যাল এইড অফিস সূত্র জানায়, বিগত ১ বছরে প্রি-কেস ও পোস্ট কেস মিলে ৭১০টি মামলার মীমাংসা করা হয়েছে। বর্তমানে চলমান রয়েছে আরো ৮৬টি মামলা। দরিদ্র ও অসহায় মানুষের পক্ষে ১৮৭টি মামলায় প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই পর্যন্ত আপোষ মীমাংসার মাধ্যমে ১ কোটি ৬৭ লাখ ১৩ হাজার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে দেওয়া হয়েছে। এছাড়াও জেলা লিগ্যাল এইড কমিটি আইনী সেবা প্রার্থীদের আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান করে আসছেন।

আরো জানা যায়, জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে কমিটির সদস্যদের পরামর্শ গ্রহণ ও কমিটির কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণার সময়োপযোগি পদক্ষেপ গ্রহণ করা হয়। সকলের সার্বিক প্রচেষ্টা ও সহযোগিতায় লিগ্যাল এইডের কার্যক্রমের আগামীর দিনগুলো আরো গতিশীল হবে বলে ধারণা করা হয়েছে।জেলা লিগ্যাল এইড কমিটির এই বিশেষ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আইনজীবী সমিতি ও বিভিন্ন এনজিও। ২০২৫ সালের জাতীয় আইন সহায়তা দিবস সাফল্যের সাথে উদযাপন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. খালেদ মিয়া।

সভায় বক্তব্য রাখনে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্্ের (ভারপ্রাপ্ত) শর্মিষ্ঠা বিশ^াস, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: সুমন কুমার পোদ্দার, জেলা আাইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. জাহাঙ্গীর আলম কাশেম, জিপি এডভোকেট শাহাদাৎ হোসেন, পিপি এডভোকেট মনিরুজ্জামান খান দিপু ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ কামরুল হাসান প্রমূখ।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit