বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

প্রশাসনের মধ্যস্থতায় ভোলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৬১ Time View

ডেস্ক নিউজ : ভোলার চরফ্যাশনে যাত্রী তোলা নিয়ে বাস শ্রমিক আর সিএনজি চালকদের সাথে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। এরপরই পরিবর্তন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাস মালিক ও শ্রমিকরা।

সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। এরপর সোমবার সন্ধ্যায় জেলার অভ্যন্তরীণ রুটে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহাহের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, বাস মালিক সমিতি সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, সিএনজি মালিক সমিতির সভাপতি জাকির হোসেন সহ দুই পক্ষের শ্রমিক, বাস মালিক সমিতি নেতৃবৃন্দ, নৌ কন্টিনজেন্ট কমান্ডার প্রতিনিধিসহ বাস শ্রমিক ইউনিয়ন এবং সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দরা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী উভয়পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

সভায় বাস মালিক শ্রমিক এবং সিএনজি চালকদের মধ্যে আলোচনা শেষে সমঝোতা হয়। পরস্পরের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। কিছু আইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বাস শ্রমিক আর সিএনজি চালকদের মধ্যে ভবিষ্যতে আর যাতে সংঘাত সংঘর্ষের ঘটনা না ঘটে এজন্য জেলা প্রশাসক বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এরমধ্যে সিএনজি চালককে সর্বোচ্চ ৩ জন যাত্রী নিয়ে সড়কের আইন মেনে রাস্তায় চলাচল করতে বলা হয়েছে।

গত রোববার বিকালে চরফ্যাশনে যাত্রী তোলা নিয়ে বাস শ্রমিক আর সিএনজি চালকদের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যা থেকে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-দৌলতখান, ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল বাস মালিক সমিতি।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৫,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit