শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আইপিএলে আসছে নতুন ফরম্যাট, বাড়বে ম্যাচ সংখ্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফরম্যাট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান অরুণ ধুমাল। নতুন ফরম্যাটে আইপিএলের পরিধি বিস্তৃত হবে, বাড়বে ম্যাচের সংখ্যা। জানা গেছে, ২০২৮ সালে দেখা যেতে পারে নতুন ফরম্যাটের আইপিএল। এই ফরম্যাটে টুর্নামেন্টে ৯৪টি ম্যাচ দেখা যাবে। ৬০-৬৫ দিন ধরে চলবে প্রতিটি আসর।

আইসিসি পরের ফিউচার ট্যুর পোগ্রামে (এফটিপি) আইপিএলের জন্য আরও বেশি সময় বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের চেয়ারম্যান। ২০২৮ সাল থেকে আইপিএলের নতুন সম্প্রচারস্বত্ত্বও বিক্রি করবে বোর্ড।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে যে গ্রুপ ভিত্তিক ফরম্যাট রয়েছে, ২০২৮ সাল থেকে আর এই ফরম্যাট দেখা যাবে না। সেখানে প্রতিটি দল পরস্পরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। পুরো লিগ হবে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে। এর ফলে ম্যাচের সংখ্যা ২০টি বাড়বে।

অরুণ বলেছেন, ‘আইপিএলের ফরম্যাট পরিবর্তন নিয়ে বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। আইসিসির সঙ্গেও আলোচনা হয়েছে আমাদের। পরিবর্তনের সুযোগ রয়েছে। আইসিসির প্রতিযোগিতা, দ্বিপাক্ষিক সিরিজ, টি-টোয়েন্টি ক্রিকেট এবং টি-টোয়েন্টি লিগ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ পর্যালোচনা করা হবে। পুরো বিষয়টি বিবেচনা করতে হবে।’

নতুন ফরম্যাটে আইপিএলের পরিধি আরও বাড়বে, এ বিষয়ে অরুণ বলেছেন, ‘বাড়তি সময় খুব একটা প্রয়োজন নেই। ৭৪টি ম্যাচের জায়গায় ৮৪টি বা ৯৪টি হবে। প্রত্যেক দল পরস্পরের সঙ্গে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেললে ৯৪টি ম্যাচ হবে।’

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit