বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

দৌলতপুরে চাচীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত মামলার জের ধরে আপন চাচী মাহফুজা (৫৫) কে কুপিয়ে হত্যা করেছে দেবরের ছেলে আলিম (২২)। উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা একই এলাকার নাজির উদ্দিন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিয়ে রবিবার বিকেল ৪ টার দিকে বশির উদ্দিন বিশ^াসের ছেলে আলিম বাড়ি ফিরে মামলার বাদী আপন চাচী মাহফুজা কে মামলা তুলে নিতে গালমন্দ করে। মাহফুজা গালমন্দের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আলিম কুড়াল দিয়ে তার চাচীর মাথায় আঘাত করে পালিয়ে যায়।

এসময় মাহফুজা মাটিতে লুটিয়ে পড়লে তার স্বামী নাজির উদ্দিন বিশ্বাস ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, জমি সংক্রান্ত বিরোধে আপন চাচীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit