মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ

ভোলাহাট (চাঁপাইনবাবগজ্ঞ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২০৫ Time View
ভোলাহাট (চাঁপাইনবাবগজ্ঞ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে দুই হাজার কৃষককে প্রণদনা দেওয়া হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২ হাজার জন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।
বিতরণি অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতাল আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বরেন্দ্র উন্নয়নের সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, জনসাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit