সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তীব্র গরমে বেলের শরবত খেলে যেসব উপকার পাবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শুরু হয়েছে গ্রীষ্মকাল।  প্রচণ্ড গরমে অতিষ্ঠ সবাই। তীব্র এই গরমে সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ জন্য খাদ্যতালিকায় শীতল পানীয় অন্তর্ভুক্ত করা জরুরি। বেলের শরবত এমন একটি সতেজ বিকল্প যা একইসঙ্গে তৃষ্ণা নিবারণ করতে সাহায্য করতে পারে এবং প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করতে পারে। 

তাহলে জেনে নিন তীব্র এই গরমে কেন খাবেন বেলের শরবত:

১. হাইড্রেশন

বেলের রসে প্রচুর পরিমাণে পানি থাকে।  এটি শরীরে পানি এবং ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।

২. হজমে সহায়তা

অতিরিক্ত তাপ হজমকে ধীর করে দিতে পারে এবং বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। বেলের শরবতে ডায়েটারি ফাইবার থাকে, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। 

৩. শরীরকে ঠান্ডা রাখে

বেলের শরবতে শীতল করার বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের তাপ ভেতর থেকে কমাতে সাহায্য করতে পারে। যার ফল গ্রীষ্মের দিনের জন্য এটি একটি আদর্শ পানীয়। 

৪. পুষ্টিগুণে সমৃদ্ধ

বেলের রস কেবল হাইড্রেটিংই নয়, অত্যন্ত পুষ্টিকর। এটি ভিটামিন সি, ফাইবার এবং ভিটামিন এ সহ প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস। বেলের রসে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে এবং কিছু রোগের ঝুঁকি কমায়।

৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

যারা ওজন কমাতে চান তাদের জন্য বেলের রস উপকারী হতে পারে। এতে ক্যালোরি কম এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা অস্বাস্থ্যকর খাবার এড়াতে সাহায্য করে।

৬. ত্বকের স্বাস্থ্য উন্নত করে

বেলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বকের জন্যও বেশ উপকারী।  এটি তাপ এবং সূর্যের আলোর সংস্পর্শে আসা ত্বকের সমস্যাগুলো কমাতে পারে এবং ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit