বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
 দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

দত্তক নেওয়া নাতনির কাণ্ড, ভিটে-বাড়িহারা শতবর্ষী বৃদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে দত্তক নেওয়া নাতনির প্রতারণায় ভিটেবাড়ি হারানোর উপক্রম হয়েছে আমেনা বেগম নামে এক শতবর্ষী বৃদ্ধার। রোববার উপজেলার মহানন্দাগাছা গ্রামের ওই বৃদ্ধা ও তার ষাটোর্ধ মেয়ে মনোয়ারা বেগমকে টেনেহিঁচড়ে ও পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মারধরের শিকার আমেনা বেগম মহানন্দাগাছা গ্রামের মৃত ছফের উদ্দিনের স্ত্রী এবং আমেনা বেগম আতাব উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, আমেনা বেগমের মেয়ে মনোয়ারা বেগম নিঃসন্তান। প্রায় ৩৫ বছর আগে মনোয়ারা বেগম সাথী আক্তার লিপি নামের এক শিশুকে দত্তক নেন। পরে তাকে লালন পালন করে পাবনার চাটমোহরের আনকুটিয়া গ্রামে বিয়ে দেন। পরবর্তীতে মনোয়ারা তার স্বামীর জমি বিক্রি করে মায়ের ভিটায় পাঁচতলা ফাউন্ডেশন করে একতলা বিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করেন। বর্তমানে বৃদ্ধা মাকে নিয়ে তিনি সেই বাড়িতেই বসবাস করে আসছিলেন।

কিছুদিন আগে আমেনাকে ডাক্তার দেখানোর জন্য বনপাড়ায় নিয়ে গোপনে বাড়ির জমি নিজ নামে রেজিস্ট্রি করে নেন নাতনি লিপি। পরে লিপি সেই জমি একই গ্রামের আব্বাস আলীর কাছে বিক্রি করে দেন। এরপর বিষয়টি জানাজানি হলে আমেনা বেগম লিপির নামে আদালতে মামলা করেন। রোববার আব্বাস আলী ও তার ভাই নাসির উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি মনোয়ারা বেগম ও তার মেয়ে আমেনা বেগমকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তারা বাড়িঘরে হামলা ও ভাঙচুরও করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মনোয়ারা বেগম বলেন, নিজের সব সম্বল বেচে বাড়িটি করেছি; কিন্তু যে মেয়েকে পালক নিয়ে আদর যত্নে বড় করেছি, সেই কৌশলে আমার মায়ের কাছ থেকে বাড়িভিটা লিখে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমরা এখন কোথায় যাব। আব্বাস আলী বলেন, আমি টাকা দিয়ে জমি কিনেছি। সেই জমির দখল নিতে গিয়েছিলাম। সেখানে ধাক্কাধাক্কি হলেও কাউকে মারপিট করার অভিযোগ সঠিক নয়। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit