রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত ও মাদক কারবারি আটক। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাটিয়ার আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত এবং ১৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট তিনজন আসামি গ্রেফতার করা হয়।
রোববার বিকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন। পুলিশ জানায়,শনিবার ভোররাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ফাহাদ (৩২) ও রাফিকুল (২৮)। ফাহাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ গ্রামের বাসিন্দা এবং রাফিকুল আখাউড়া উপজেলার ভাটামাথা গ্রামের বাসিন্দা। অভিযানের সময় আরও ১০-১৫ জন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ফোল্ডিং ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং একটি বাঁশের হাতলযুক্ত বড় হাতুড়ি উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপর অভিযানে শনিবার রাতে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে শিবনগর (মধ্যপাড়া) এলাকার আব্দুল্লাহ (৩২) কে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন,অপরাধ দমনে আখাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit