শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ত্বকে অ্যালোভেরা ব্যবহারের সঠিক নিয়ম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বক বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোভেরার পুষ্টিগুণ ত্বকের যত্ন নিতে পারে গভীর থেকে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই ত্বকে পুষ্টি জুগিয়ে করে তোলে রেশমী, কোমল ও উজ্জ্বল।

অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা থাকায় ত্বকের যেকোনো সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করতে পারে অ্যালোভেরা। তাই ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করুন। অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও দারুণ কার্যকরী।
 
এছাড়া চোখের চারপাশের কালো দাগ, ব্রণের দাগ, বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে কার্যকরী অ্যালোভেরা। ত্বকের লোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধানেও কাজ করে এ ভেষজ উপাদান।
 
ত্বকে অ্যালোভেরা ব্যবহারের নিয়ম: অ্যালোভেরা ব্যবহারের জন্য প্রথমে ত্বক পরিষ্কার করে নিন। এবার বাজার থেকে আনা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করুন। এর সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস ও গোলাপজল। চাইলে মধু এবং শসার রসও এতে যুক্ত করতে পারেন।
 
সব ধরনের ত্বকের জন্য উপযোগী এ পেস্ট এবার নির্দিষ্ট স্থানে লাগিয়ে মালিশ করুন ৩ মিনিটের মতো। এরপর একটু ভারি প্রলেপ দিয়ে অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার স্বাভাবিক পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। এক সপ্তাহেই চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ্য করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit