রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
৭২০ রানের ইনিংসে ভারতের সাত রেকর্ড ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স ‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’ ‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

কুরবানি ঈদের আগে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০০ Time View

ডেস্ক নিউজ: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। আগামী ঈদুল আজহা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এত দিন তারা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। তবে কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ হারে এই ভাতা পান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এক পোস্টে ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, শিক্ষকদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত ২২৯ কোটি টাকা লাগবে। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান।

এর আগে সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বের শেষ দিনে শিক্ষকদের সুখবর দিয়েছিলেন। গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়ে অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে।

আগামী পবিত্র ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, তাদের আওতাধীন শিক্ষকদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত ২২৯ কোটি টাকা লাগবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit