বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

কোনো টালবাহানের সুযোগ নেই, ড. ইউনূসকে ফরহাদ মজহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, আমরা ড. ইউনূসকে বলতে চাই, তাঁর যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা, এটা আমরা বুঝতে পারি এবং আমরা তাঁর সঙ্গে ১০০ ভাগ রয়েছি। কিন্তু কিছু কিছু কাজ তাঁকে অবিলম্বে শুরু করতে হবে। এইখানে আপনার কোনো রকম টালবাহানের সুযোগ নেই। এর মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পানি। বাংলাদেশের জনগণকে সুপেয় পানি নিশ্চিত করা, এটা তাঁর প্রথম একটা কর্তব্য। কারণ, পানির সঙ্গে আমাদের জীবন রক্ষার সম্পর্ক জড়িত।

শুক্রবার (২৫ এপ্রিল) প্রেস ক্লাবের সামনে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের যৌথ আয়োজনে শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন এবং গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরহাদ মজহার।

তিনি বলেন, গণ–অভ্যুত্থানের পর সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করি, এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম, তেমন করে হয়নি। গণ–অভ্যুত্থানের যে পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি সরকার দরকার ছিল, সেটি আমরা পাইনি। না পাওয়ার ফলে আমরা অনেক কিছু নীতিনির্ধারণের ক্ষেত্রে এবং গণ–অভ্যুত্থানে জনগণকে সুফল পৌঁছে দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি।

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, ‘পানি এই নদীমাতৃক দেশের সম্পদ। পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি। ফলে বাংলাদেশে আগামী উন্নয়নের যে নীতি, সে উন্নয়নের নীতিরও গোড়াতে (মূলে) থাকবে পানি। বাংলাদেশমাত্রই এটা পানিভিত্তিক সংস্কৃতি, নদীভিত্তিক সংস্কৃতি। ফলে পানি আমাদের জীবন রক্ষা করে, প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে। এই নীতির ভিত্তিতে তাঁকে (প্রধান উপদেষ্টাকে) অবিলম্বে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপেয় পানির নিশ্চয়তা বিধান করতে হবে। এখানে টালবাহানা করার কোনো সুযোগ নেই।’

ফরহাদ মজহার বলেন, ‘জনগণের সুপেয় পানি নিশ্চিত করার কাজ করতে হবে। আমরা এই সরকারকে সর্বোচ্চভাবে সহায়তা করব, যেন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সায় সুপেয় পানি পান। অত্যন্ত কম মূল্য পানি সরবরাহ করুন, যাতে যাঁরা গরিব, তাঁরা যেন কিনতে পারেন। আমরা মনে করি, পানি পাওয়ার অধিকার গরিব মানুষের রয়েছে, পাবলিক প্লেসে বিনা পয়সায় পানি পাওয়ার অধিকার নাগরিকদের রয়েছে। ফলে আমরা অতিসত্বর এটা বাস্তবায়ন দেখতে চাই।’

ফরহাদ মজহার বলেন, পানির দাম বিভিন্ন দেশে জ্বালানির দামের চেয়েওবেশি, দুধের দামের চেয়ে বেশি। তিনি বলেন, এই সম্পদ সুরক্ষার মধ্য দিয়ে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে যেকোনো ধনী দেশের কাতারে পৌঁছাতে পারি। এটা আমাদের অর্থনৈতিক সম্পদ। ফলের সুপেয় পানি যাঁরা নষ্ট করছেন বিষ দিয়ে, বিষাক্ত রাসায়নিক দ্রব্য নদীতে–সাগরে ফেলে, এঁদের ক্রিমিনাল (অপরাধী) হিসেবে গণ্য করতে হবে। এর জন্য অবিলম্বে আমাদের ফৌজদারি আইন দরকার এবং যেসব বিষ আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, পানি নষ্টের জন্য দায়ী, সেই সব বিষ বন্ধ করার নির্বাহী আদেশ আমরা চাই।’

মানববন্ধন ও গণসমাবেশে আরও বক্তব্য দেন রিকশাচালক স্বপন মিয়া, উবিনীগের গবেষক সীমা দাস, লেখক ও প্রকৌশলী সাদিক মোহাম্মদ আলম, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মেজর (অব.) আহমেদ ফেরদৌস, অধিকারকর্মী জাহিদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক ফরহাদ হোসেন, গণ আকাঙ্ক্ষা মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৫,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit