রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

ইনজুরিতে মৌসুম শেষ কামাভিঙ্গার, ফাইনালের আগে মহাবিপদে রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (২৩ এপ্রিল) রাতে কলিসিয়ামে স্বাগতিক গেতাফেকে আর্দা গুলেরের একমাত্র গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে জয়ের দিনে চরম মূল্য চুকাতে হয়েছে লস ব্লাঙ্কোদের। ইনজুরিতে পড়ে লিগ মৌসুম শেষ হয়ে গেছে তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার। মৌসুমের বাকি সময়ে তো বটেই, জুনের ক্লাব বিশ্বকাপেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  

গেতাফের বিপক্ষে প্রথমার্ধ শেষে কামাভিঙ্গাকে আর মাঠে নামাননি রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের পর এই ইতালিয়ান কোচ জানান, কামাভিঙ্গার চোট সাধারণ মনে হচ্ছে না তার। আজ আনুষ্ঠানিকভাবেই কামাভিঙ্গার অবস্থা জানিয়েছে রিয়াল। মাদ্রিদের ক্লাবটি জানিয়েছে, কামাভিঙ্গার বাঁ পায়ের অ্যাবডাক্টর পেশির টেন্ডন সম্পূর্ণভাবে ছিঁড়ে গেছে।

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তাদের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড়টির ইনজুরি প্রত্যাশার চেয়ে বেশিই জটিল। মারাত্মক এই ইনজুরি থেকে সেরে উঠতে দীর্ঘ সময় লাগে। এ ফরাসি মিডফিল্ডারকে এখন জটিল পুনর্বাসন প্রক্রিয়া পার হয়ে মাঠে ফিরতে হবে। কামাভিঙ্গার মাঠে ফিরতে কতদিন লাগবে তা এখনও নিশ্চিত করেনি ক্লাবটি। তবে ক্লাবের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কামাভিঙ্গার পুনরায় মাঠে ফিরতে ৩ মাসের মতো সময় লাগবে। 

কামাভিঙ্গার ছিটকে যাওয়া রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে এলো। ফারল্যান্ড মেন্ডি ও ডেভিড আলাবাও চোট পাওয়ায় আগামী শনিবার (২৬ এপ্রিল) বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে লেফট ব্যাক পজিশনের জন্য তাকেও বিবেচনা করছিলেন কোচ আনচেলত্তি। কিন্তু কামাভিঙ্গা ছিটকে যাওয়ায় এই ইতালিয়ান কোচের হাতে এখন একমাত্র বিকল্প ফ্রান গার্সিয়া। লামিনে ইয়ামালের মতো দুরন্ত ফর্মে থাকা উইঙ্গারকে থমাতে গার্সিয়া কতটুকু সমর্থ হবেন তা নিয়ে খোদ লস ব্লাঙ্কো শিবিরেই সন্দেহ আছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit