শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

লালপুরে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট,আহত -৩

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর,নাটোর
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে এক আইনজিবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ডাকাত দল মহিলা সহ ৩ জনকে কুপিয়ে মারাত্মক বাবে আহত করে নগদ টাকা সহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার চকবাদেকুলপাড়া গ্রামে এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি মৃত ননী গোপাল দাসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে  ডাকাত দল এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের দাবি এসময় তারা  অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এ্যাড: সাধন কুমার দাস, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় এ্যাডভোকেট সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit