রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে : রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও ‍সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনও সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপি কখনও কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই। ভবিষ্যতেও কারচুপির নির্বাচন সমর্থন করবে না। বরং মানুষের সামর্থ্য নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি মেজোরিটি নিয়ে সরকার গঠন করবে। দেশ পরিচালনা করবে।

তিনি আরও বলেন, এ দেশে বিরোধী মতকে সব সময় দমন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি। নিজের গ্রামে, বাড়িতে থাকতে দেয়নি। হামলা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক রহমান দেশে আসতে পারেন নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে।

বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। এজন্য জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাই জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেত্রী বলেন, ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit