বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

প্রথম বাংলাদেশি হিসেবে মিরাজের রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার বাংলাদেশকে ৩ উইকেটে হারাল জিম্বাবুয়ে। তবে এমন হারের ম্যাচেও ব্যক্তিগত একটি রেকর্ড গড়েছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই স্পিন অলরাউন্ডার টেস্টে সর্বোচ্চ তিনবার ১০ উইকেট শিকার করলেন।

এদিন আরও একটি ব্যক্তিগত মাইলফলক পূর্ণ করেছেন মিরাজ। ডানহাতি এই স্পিনার টেস্টে নিজের ২০০তম উইকেট শিকার করেছেন। টেস্টে নিজের ৫২তম ম্যাচ এবং ৯১তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। তবে বাংলাদেশের হয়ে এখনও টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব আল হাসান (১২১ ইনিংসে ২৪৬ উইকেট)।

দুই ইনিংস মিলিয়ে মিরাজের ১০ উইকেট বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন টেস্টে দুইবার ১০ উইকেট নেওয়া তাইজুল ও সাকিবকে।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit