বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

 চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২

এম এ রহিম চৌগাছা( যশোর)
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ Time View
এম এ রহিম চৌগাছা( যশোর) : যশোর-কায়েমকোলা সড়কের নারাঙ্গালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দিপু মনি (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তার দুই বন্ধু রাকিব হোসেন (১৮) ও সুজন হোসেন (১৮)।নিহত দিপু মনি যশোর এমএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।আহত রাকিব পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে এবং সুজন বানরহুদা গ্রামের বাসিন্দা। তারা দু’জনেই পাশাপোল আমজামতলা মডেল কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সহিদুল ইসলাম জানান, ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে যশোর থেকে ফিরছিলেন। পথে নারাঙ্গালী এলাকায় বেপরোয়া গতিতে চলা দুটি মোটরসাইকেল একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে সুজুকি জিক্সার ১৫০ সিসির একটি মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে যায় এবং তাতে থাকা দিপু, রাকিব ও সুজন গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে অন্য বন্ধুদের সহায়তায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। সুজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ এবং পাশাপোল আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit