বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ভারতের কেন্দ্রীয় চুক্তি: কে কোন গ্রেডে, কার পারিশ্রমিক কত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েও শীর্ষ ক্যাটাগরিতে জায়গা হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন জসপ্রিত বুমরাহও। এছাড়া বিসিসিআইয়ের চুক্তিতে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান।  

ভারতের এবারের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে ৩৪ ক্রিকেটারকে। এ প্লাস, এ, বি ও সি মোট চার ক্যটাগরিতে রয়েছেন এসব ক্রিকেটার। আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি প্রত্যেক ক্যাটাগরির পারিশ্রমিক। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন বছরে ৭ কোটি রুপি। এছাড়া ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫ কোটি, ‘বি’ ক্যাটাগরির ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরির ১ কোটি রুপি।

৩৪ ক্রিকেটারের মধ্যে প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী। এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন রিশভ পন্থ। আর শ্রেয়াস আইয়ার ‘এ’ ক্যাটাগরিতে এবং ইশান কিশান ‘সি’ ক্যাটাগরিতে ফিরেছেন (যারা আগেরবার বাদ পড়েছিলেন শৃঙ্খলাজনিত কারণে)।
 
একনজরে বিসিসিআই ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা :

  • ‘এ’ প্লাস ক্যাটাগারি: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ
  • ‘এ’ ক্যাটাগরি: মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও রিশভ পন্থ
  • ‘বি’ ক্যাটাগরি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জায়সওয়াল ও শ্রেয়াস আইয়ার
  • ‘সি’ ক্যাটাগরি: ইশান কিশান, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল, সরফরাজ খান, রজত পাতিদার, নীতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit