রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে। এতে তাদের এনআইডি দিয়ে আর কোনো সেবা মিলবে না। কেননা, এখন আর তাদের এনআইডি ভেরিফাই করার সুযোগ থাকবে না।

বিষয়টি ইসির এনআইডি শাখার দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাস খানেক আগে এটা কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে। তবে ভিভিআইপিদের এনআইডি তাদের দিক থেকেই লক করার জন্য বলেন। সাবেক রাষ্ট্রপতি নিজেই লক করার জন্য বলতেন, যেন কেউ মিসইউজ করতে না পারে। যখন প্রয়োজন হয়, তখন আবার লক ছাড়ানো হয়।

তিনি বলেন, এনআইডি লক হলে ভোট দিতে বা প্রার্থী হতে কোনো অসুবিধা নেই।

ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক (Lock) করা হলো।

এনআইডি লক করা ১০ জন হলেন— শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এ ছাড়া মিথ্য তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিপিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে।

তাদের অনুরোধে আবার আনলক করা হয়। বর্তমানে হাসিনা ও শেখ পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এনআইডি ভেরিফাই করতে হয়।

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit