বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চাঁদপুরে পুড়ল ১১ দোকান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২০ এপ্রিল) রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বহরিয়া বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রথমে একজন সিএনজিচালিত অটোরিকশা চালক বাজারে আগুন লাগার দৃশ্য দেখেন। পরে সেখানে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, ফার্মেসি, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্সসহ ১১টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা প্রায় কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করলে বলা যাবে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit