শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত দিতে দ্বিতীয় দিনের মত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি।

রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজকের বৈঠকে অংশ নিয়েছে বলে জানা গেছে।

প্রতিনিধি দলে আরও আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান আছেন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে গেল বৃহস্পতিবার দিনভর আলোচনার পর বৈঠক মুলতবি করা হয়েছিল।

ইতোমধ্যে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। আর বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনা চলছে এখন।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit