বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ঢাকায় ভবন নির্মাণ নিয়ে রাজউক চেয়ারম্যানের কঠোর বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর বার্তা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন, উচ্চ জরিমানা; এমনকি ভবন সিলগালা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বার্তা দেন।

রাজউক চেয়ারম্যান বলেন, প্রথমে ভবনের ব্যত্যয়কারীকে সতর্ক করা হবে। তিনি ঠিক না হলে তার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরও তিনি সঠিক নিয়মে কাজ না করলে তার ভবন সিলগালা করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে। তিনি বলেন, আবু সাঈদ-মুগ্ধদের জীবনের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবাই মিলে কাজ করতে হবে।

রাজউক চেয়ারম্যান জানান, তার ক্যারিয়ার প্রাইভেট সেক্টরের। নতুন সরকার তাকে ঢাকাকে বাসযোগ্য করার দায়িত্ব দিয়েছে। এই কাজটি তিনি সততার সঙ্গে পালন করতে চান। আর ভবন নির্মাণবিষয়ক নকশার ব্যত্যয়কারীদের বিরুদ্ধে তার অবস্থা জিরো টলারেন্স থাকবে। রাজউক এখন ৩ হাজার ৩৮২টি ব্যত্যয়যুক্ত ভবন চিহ্নিত করে সেসব সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মশা এবং বর্জ্য সিটি করপোরেশনের বড় সমস্যা। পাশাপাশি জলাবদ্ধতা, সড়ক ও ফুটপাত প্রশস্তকরণ কাজও সিটি করপোরেশন করছে। এখন থেকে রাজউক ও সিটি করপোরেশন জনসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে। রাজউকের মতবিনিময় সভায় পূর্ব রাজাবাজারের স্থানীয় বাসিন্দা, রাজউক, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit