বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠনের বের করা ঝটিকা মিছিল নিয়ে সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, “নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এতে আরও বলা হয়, “পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা (মিছিলকারী) কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দুয়েক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তী সময়ে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়। এসব দুর্বৃত্তকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।”

“জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা” রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। একইসঙ্গে সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit