বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ শুক্রবার বিকালে রাজধানীর উত্তরায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

‘ছাত্র-জনতার’ ব্যানারে মিছিলে হাজারো লোক অংশ নেয়।

বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে আজ উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে যারা মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে।

অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।

মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন, যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম-খুন করে সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার।

এদিকে, আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানের লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা।

একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit